রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েরংপুরে বন্দুকযুদ্ধে ২ সন্ত্রাসী নিহত

রংপুরে বন্দুকযুদ্ধে ২ সন্ত্রাসী নিহত

রংপুরে সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় র‌্যাবের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে নগরীর ধাপ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সন্ত্রাসীরা হলেন- মানিক (২৫) ও সুমন (২৬)। তারা শহরের খলিফাতারী এলাকার বাসিন্দা। তাদের মৃতদেহ রমেক হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে। আহত র‌্যাব সদস্যরা হলেন-  উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ও এলএস ইমরান। তারা সন্ত্রাসীদের ধারালো দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রংপুর র‌্যাব-১৩ এর ডিএডি আতিকুর রহমান বিষয়টি  নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ