শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েরাজন হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ ধারণকারীকে স্থানীয়দের হাতে তুলে দিল বাবা-মা

রাজন হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ ধারণকারীকে স্থানীয়দের হাতে তুলে দিল বাবা-মা

শিশু রাজন হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ ধারণকারী নূর মিয়াকে স্থানীয়দের হাতে তুলে দিয়েছেন তার বাবা-মা। পরে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে। রাজনকে যেখানে পিটিয়ে হত্যা করা হয় তার পাশেই একটি ওয়ার্কশপে কাজ করতেন নূর মিয়া (২৫)। আটকের খবরটি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, রাজন হত্যাকাণ্ডে নূর মিয়া জড়িত এ খবর তার বাবা-মাকে জানায় স্থানীয় কয়েকজন মুরব্বি। এসময় নূর মিয়া ঘরেই ছিলেন। পরে নূর মিয়াকে বাবা-মা স্থানীয়দের হাতে তুলে দেন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ