রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়শাহজালালে ৪শ’ গ্রাম স্বর্ণসহ আটক ১

শাহজালালে ৪শ’ গ্রাম স্বর্ণসহ আটক ১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪শ’ গ্রাম স্বর্ণসহ ওমর ফারুক নামে এক ব্যক্তিকে আটক করেছে বিমান বন্দর কাস্টমস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে তাকে আটক করা হয়। শাহজালাল বিমান বন্দর কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার আলামিন বিষয়টি নিশ্চিত করে জানান, মালয়েশিয়া থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-০৮৭ যোগে শাহজালাল বিমানবন্দরে আসেন ফারুক। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার গতিবিধি সন্দেহ হয় কাস্টমস কর্তৃপক্ষের। এরপর তার লাগেজ তল্লাশি করে ৪শ’ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।  এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। এর ঘন্টা দুই আগে সকাল সোয়া ৭টায় ৪৬০ গ্রাম স্বর্ণসহ আলাল উদ্দিন (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করে শাহজালল কাস্টমস কর্তৃপক্ষ।

আরও পড়ুন

সর্বশেষ