সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়৩০ দিনের মধ্যে সিএসআর প্রতিবেদন দাখিলের নির্দেশ

৩০ দিনের মধ্যে সিএসআর প্রতিবেদন দাখিলের নির্দেশ

দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি (সিএসআর) কার্যক্রমের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মনোজ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, সিএসআর উদ্যোগে বিতরণকৃত অর্থের অর্ধবার্ষিক স্টেটমেন্ট তৈরি করতে প্রজ্ঞাপন জারির ৩০ দিনের মধ্যে প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ