সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়শফিউল হক নতুন সেনাপ্রধান

শফিউল হক নতুন সেনাপ্রধান

লে. জেনারেল আবু বেলাল মো. শফিউল হককে নতুন সেনা প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র আরো জানিয়েছে, লে. জেনারেল শফিউল হক ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ২৫ জুন তিনি চার তারকা জেনারেল এর মর্যাদা নিয়ে তিন বছরের জন্য সেনাপ্রধানের দায়িত্ব নেবেন। লে. জেনারেল শফিউল হক এর আগে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে কমান্ড্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।

তার জন্ম ১৯৫৮ সালে। ১৯৭৮ সালের ১৮ জুন তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে সেনাবাহিনীর আর্মড কোরে কমিশন লাভ করেন।  তার ব্যাচের সেরা অল রাউন্ড ক্যাডেট হিসেবে তিনি ‘সোর্ড অব অনার’ পুরস্কারে ভূষিত হন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজ বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। পরে ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে এমএ ডিগ্রি নেন দর্শনে। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ