শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদরাজনীতি বিদেশীদের চক্রান্তে বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করছে : নাসিম

বিদেশীদের চক্রান্তে বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করছে : নাসিম

আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বিদেশীদের চক্রান্তে বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করছে। নাশকতার প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে শান্তি সমাবেশ করবে বলে তিনি জানান। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বুধবার দুপুরে ১৪ দলের জরুরি বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।নাসিম বলেন, দেশে বিএনপি-জামায়াতের কোনো বন্ধু নেই। বিদেশীদের চক্রান্তেই দেশ অস্থিতিশীল হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে বলব, সন্ত্রাস নির্মূল করতে হবে। সব কিছুতে ১৪ দল সমর্থন দিবে।বৈঠক শেষে বিএনপি-জামায়াতের নাশকতার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেন জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম। কর্মসূচির মধ্যে ৬ ফেব্রুয়ারি ঢাকার সকল সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়, বিকেল ৩টায় আলেম-ওলামা ও মহিলা নেত্রীদের সঙ্গে মতবিনিময়, ৭ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের শান্তি সমাবেশ, ৮ ফেব্রুয়ারি সারাদেশে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত মানববন্ধন।একইসাথে ১৪ ও ১৫ তারিখ ঢাকার বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ করবে ১৪ দলীয় জোট।এদিকে ১৪ দলের নেতাদের নিয়ে ৭ তারিখ সারাদেশে সন্ত্রাসবিরোধী দিবস পালন করবে জাসদ, ১০ তারিখ ওয়ার্কার্স পার্টি প্রতিবাদ সমাবেশ করবে ঢাকায়, সাম্যবাদী দল ঢাকায় ১৩ ফেব্রুয়ারি সন্ত্রাসবিরোধী সমাবেশ করবে।জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়ার সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ