বিএনপির সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দীন নিজান ও নাজিম উদ্দীন আহমেদকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুরে মতিঝিলে কাদের সিদ্দিকীর সঙ্গে দেখা করার সময় গোয়েন্দা পুলিশের একটি দল তাদের আটক করে। তবে এ বিষয়ে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি রিসিভ করেননি।



