সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমিরসরাইয়ে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২

মিরসরাইয়ে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছড়া এলাকায় যাত্রীবাহি শাহী বাস ও চয়েস বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন। মঙ্গলবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, মিঠাছড়ার গাঙচিল পেট্টল পাম্পের সামনে চট্টগ্রামমুখী শাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি চয়েস বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চয়েস বাসের এক কর্মচারী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২যাত্রী। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন

সর্বশেষ