বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা মমতা কর্তৃক আন্তর্জাতিক সংস্থা সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়িত “ শিশুদের শারীরিক ও অবমাননাকর শাস্তি থেকে সুরক্ষা ” প্রকল্পের উদ্যোগে ৩০টি স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের ইতিবাচক শৃংখলা বিষয়ক প্রশিক্ষণ ও এক্রপোজার ভিজিট সম্পূন্ন । গত ২৯ নভেম্বর ,২০১৪ ইং তারিখ শনিবার সকাল ১০.০০টা হতে বিকাল ৪.৩০ পর্যস্ত দিনব্যাপী এ প্রশিক্ষণ ও এক্রপোজার ভিজিট টাইগারপাস বহুমূখী উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ।দুই পর্বে বিভক্ত এ কার্যক্রমের প্রথম পর্ব এক্রপোজার ভিজিট পর্বের সভাপতিত্ব করেন টাইগারপাস বহুমূখী উচ্চবিদ্যালয়ের স্কুল ম্যানেজম্যান্ট কমিটির সভাপতি অধ্যাপক সাইদুল কবির বাহার । দ্বিতীয় পর্বে শিক্ষকদের ইতিবাচক শৃংখলা বিষয়ক প্রশিক্ষণে সভাপতিত্ব করেন মমতার পরিচালক- সমন্বয় জনাব সপ্না তালুকদার । শুরতেই প্রকল্পের ব্যাবস্থাপক কামরুন নাহার পারভীন সবাইকে শুভেচ্ছা জানান,তিনি সবাইকে এক্রপোজার ভিজিট ও শিক্ষকদের ইতিবাচক শৃংখলা বিষয়ক প্রশিক্ষণ অবগত করেন । ১ম পর্বের শুরুতে টাইগারপাস বহুমূখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মোজাম্মেল মমতা পরিবারকে ধন্যবাদ জানান উনাদের স্কুলকে এক্রপোজার ভিজিট কার্যক্রমের জন্য নির্বাচিত করার জন্য । এরপর তিনি টাইগারপাস বহুমূখী উচ্চবিদ্যালয়ের সামগ্রিক বিষয় এবং পাঠদান ও স্কুল পরিচালনায় সামগ্রিক চর্চা বিষয়ে সবার সামনে উপস্থাপন করেন এবং সেই সাথে বিদ্যালয়ের শ্রেণী কক্ষ,পাঠ দান পদ্ধতি,স্কুল শৃংখলা রক্ষণাবেক্ষন পদ্ধতি,ইয়্যুৎ পার্লামেন্ট,ইয়্যুৎ কংগ্রেসের কার্যক্রম ৩০টি স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের সাথে নিয়ে কক্ষে কক্ষে পরিদর্শন করেন । এবং সেই সাথে শিক্ষক,ছাত্র/ছাত্রীদের সাথে তাদের পাঠ দান পদ্ধতি,তাদের চর্চা ও স্কুলের পরিবেশ,পরিচ্ছন্নতা বিভিন্ন বিষয়ে তাদের অংশগ্রহনের বিষয়ে পারস্পরিক মতামত ব্যক্ত করেন । এরপর মুক্ত আলোচনা পর্বের মাধ্যমে ১ম পর্ব সমাপ্ত হয় । দুপুরের মধ্যাহ্ন ভোজের পর শিক্ষকদের ইতিবাচক শৃংখলা বিষয়ক প্রশিক্ষণ পর্ব শুরু হয় । শিশু অধিকার ও বিভিন্ন প্রকারের শাস্তি ও শিশুদের শারীরিক ও অবমাননাকর শাস্তি ও এর প্রভাব সম্পর্কে আলোচনা উপস্থাপন করেন মমতার পরিচালক- সমন্বয় জনাব সপ্না তালুকদার । এর পর সহিংসতা তথা শারীরিক ও অবমাননাকর শাস্তি থেকে সুরক্ষা মুক্ত শ্রেণী ব্যাবস্থাপনা ও ইতিবাচক পদ্ধতিতে পাঠদানের মাধ্যমে শিশুদের মেধা মননের বিকাশের সুফল ও এর প্রয়োজনীয়তা সম্পর্কে উপস্থাপন করেন শিশুদের শারীরিক ও অবমাননাকর শাস্তি থেকে সুরক্ষা প্রকল্পের প্রকল্প ব্যাবস্থাপক কামরুন নাহার পারভীন ।উক্ত ইতিবাচক শৃংখলার মাধ্যমে পাঠদান বিষয়ক প্রশিক্ষণে প্রায় ৩০টি স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহন করেন ।
শিশুদের ইতিবাচক পদ্ধতিতে পাঠদানের মাধ্যমে শিশুদের মেধা মননের বিকাশের ক্ষেত্র প্রসারিত করতে হবে



