আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ -এর পর্ষদীয় নির্বাহী কমিটির ৪৬৩তম সভা ব্যাংকের প্রধান কার্যালয় বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত বিশ্লেষণ করা হয়।
কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্জ মালেক মোল্লা, সদস্য আলহাজ্জ নাজমুল আহসান খালেদ, হাফেজ আলহাজ্জ মোঃ এনায়েত উল্যা, আলহাজ্জ আবু নাছের মোহাম্মদ ইয়াহিয়া, আলহাজ্জ ইঞ্জি. খন্দকার মেসবাহ্উদ্দিন আহমেদ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান সভায় অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোফাজ্জেল হোসেন, কাজী তউহীদ উল আলম, মোঃ গোলাম রব্বানী, মোহাম্মদ আবদুল জলিল, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল হোসেন মোঃ রফিক এবং সংশ্লিষ্ট নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।




