রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদখেলার সময়প্রথম দিনই অলআউট জিম্বাবুয়ে

প্রথম দিনই অলআউট জিম্বাবুয়ে

সাকিব আল হাসানের মারাত্মক বোলিংয়ে মিরপুর টেস্টের প্রথম দিনই অলআউট হয়ে গেছে জিম্বাবুয়ে। নিষেধাজ্ঞা শেষে দলে ফেরা সাকিব বিদায় করেছেন অতিথিদের ছয় ব্যাটসম্যানকে।দিনের তৃতীয় সেশনে জিম্বাবুয়েকে ২৪০ রানে অলআউট করায় ভালো অবদান রয়েছে জুবায়ের হোসেনের। অভিষিক্ত এই লেগস্পিনার নিয়েছেন দুটি উইকেট। শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। দিনের প্রথম বলে কাভার দিয়ে চার মারা ভুসি সিবান্দাকে পঞ্চম বলেই মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করেন ১৯ মাস পর টেস্ট খেলতে নামা শাহাদাত হোসেন।প্রথম ঘণ্টায় বিদায় নেন হ্যামিল্টন মাসাকাদজাও। বিসিবির নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিবের বল তুলে মারতে গিয়ে মিডঅফে জুবায়ের হোসেনের ক্যাচে পরিণত হন তিনি।

দ্বিতীয় সেশনের দ্বিতীয় ওভারে ব্রেন্ডন টেইলরকে বিদায় করে তৃতীয় উইকেটের প্রতিরোধ ভাঙেন জুবায়ের। তার বলে মিডঅফে তাইজুল ইসলামের হাতে ধরা পড়েন জিম্বাবুয়ের অধিনায়ক। অর্ধশতকে পৌঁছানোর পর বিদায় নেন সিকান্দার রাজা। প্রান্ত বদল করা জুবায়েরের বলে শর্ট কাভারে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ধরা পড়েন তিনি। টেইলরের সঙ্গে ৫২ রানের জুটি গড়ার পর এল্টন চিগুম্বুরার সঙ্গে ৪৫ রানের আরেকটি জুটি গড়েন তিনি। অলরাউন্ডার চিগুম্বুরাকে বিদায় করে নিজের দ্বিতীয় উইকেট নেন সাকিব। তার বলে সিলি পয়েন্টে মুমিনুল হকের চমৎকার ক্যাচে পরিণত হন চিগুম্বুরা।

তৃতীয় সেশনের শুরুতে বদলি এসেই ক্রেইগ আরভিনকে ফিরিয়ে ষষ্ঠ উইকেটে ৫০ রানের জুটি ভাঙেন তাইজুল ইসলাম। শর্ট লেগে মুমিনুলের হাতে ধরা পড়েন আরভিন। ব্যক্তিগত ১০ রানে জুবায়েরের বলে সাকিবের হাতে জীবন পান রেগিস চাকাবভা। তবে শাহাদাতের জায়গায় বল করতে এসে প্রথম ওভারেই চাকাবভাকে ফিরিয়ে দেন সাকিব। তার বলে স্লিপে শামসুর রহমানের হাতে ধরা পড়েন চাকাবভা।

নিজের শেষ তিন ওভারের প্রতিটিতে একটি করে উইকেট নিয়ে জিম্বাবুয়ের ইনিংস খুব একটা বড় হতে দেননি সাকিব। জন নিউম্বুকে এলবিডব্লিউর ফাঁদে ফেলার পর টিনাশে পানিয়াঙ্গারাকে মার্শাল আইয়ুবের ক্যাচে পরিণত করেন তিনি। অভিষিক্ত টাফাজওয়া কামুনগোজিকে শামসুরের ক্যাচে পরিণত করে জিম্বাবুয়ের ইনিংস মুড়ে দেন সাকিব। ৬ উইকেট নিতে ৫৯ রান দেন সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে এবারই প্রথম ৫ উইকেট নিলেন এই বাঁহাতি স্পিনার।

বাংলাদেশ দল
মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, শামসুর রহমান, মমিনুল হক, রুবেল হোসেন, শুভাগত হোম, মাহমুদুল্লাহ রিয়াদ, শফিউল ইসলাম, জুবায়ের হোসেন, শাহাদাত হোসেন, মার্শাল আইয়ুব, আল-আমিন হোসেন ও তাইজুল ইসলাম।

জিম্বাবুয়ে দল
ব্রেন্ডান টেইলর (অধিনায়ক), সিকান্দার রাজা বাট, রেজিস চাকাবা, ব্রায়ান চ্যারি, টেন্ডাই চাতারা, এলটন চিগুমবুরা, ক্রেইগ আরভিন, তাফাদজা কামুঙ্গোজি, হ্যামিলটন মাসাকাদজা, শিঙ্গিবগরাই মাসাকাদজা, ওয়েলিংটন মাসাকাদজা, নাতসাই এমসাঙ্গবে, রিচমন্ড মুতুমবামি, জন নিউম্বু, তিনাসে পেনিয়াঙ্গারা, ভুসিমুজি সিবান্দা, ম্যালকম ওয়ালার।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ