শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদরাজনীতিযুবদলের সভাপতি আলালসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আটক

যুবদলের সভাপতি আলালসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আটক

যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সংগঠনটির অর্ধশতাধিক নেতা-কর্মীকে শনিবার রাজধানীর লালমাটিয়া থেকে আটক করেছে মোহাম্মদপুর থানার পুলিশ। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, আলালসহ অর্ধশতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের আটক করার কারণ পরে জানানো হবে। যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস উদ্দিন মামুন বলেন, সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে লালমাটিয়ায় নিজের বাসভবনে বৈঠক করছিলেন আলাল। বেলা ১১টার দিকে তাঁকেসহ (আলাল) সংগঠনের অন্তত ৮০ জন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। সেখান থেকে তাঁদের মোহাম্মদপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের আটক করার কারণ জানায়নি পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ