ন্যাশনাল ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি প্রতিরোধে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারবিশন বিভাগ থেকে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক ছাইদুর রহমানকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ এ সংক্রান্ত একটি চিঠি ন্যাশনাল ব্যাংক চেয়ারম্যান বরাবর পাঠিয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন। চিঠিতে বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংক পরিচালনা পর্ষদের বৈঠকের এজেন্ডা তিন কার্যদিবস আগে ছাইদুর রহমানকে অবহিত করতে। ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখায় বড় ধরনের ঋণ বিতরণে অনিয়ম ধরা পড়ে। এ কারণে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান ১ অক্টোবর পদত্যাগ করেন।




