রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়শাহজালাল থেকে ১২০টি সোনার বার উদ্ধার

শাহজালাল থেকে ১২০টি সোনার বার উদ্ধার

রাজধানীর হয়রত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে দুই দফায় মোট ১২০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ, যার ওজন ১৪ কেজি। এর বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা। বুধবার সন্ধ্যা ৭টার দিকে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটের ভিতর থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়। কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রথম দফায় ৬০টি সোনার বার উদ্ধার করা হয়। পরে আরো ৬০টি সোনার বার উদ্ধার করা হয়। ফ্লাইটে আরো সোনা থাকতে পারে সন্দেহে তল্লাশি চালানো হচ্ছে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ