রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদশিক্ষাঙ্গনসাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে আর্ন্তজাতিক শাস্তি রক্ষা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও বিতর্ক...

সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে আর্ন্তজাতিক শাস্তি রক্ষা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও বিতর্ক প্রতিযোগীতা

সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের আয়োজনে আর্ন্তজাতিক শাস্তি রক্ষা দিবস উপলক্ষে ইউনিভার্সিতে এক বর্ণাঢ্য র‌্যালী এবং বিশ্বব্যাপী  শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের ভুমিকা শীর্ষক এক বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করা হয়। ২৩ সেপ্টেম্বর আয়োজিত এই র‌্যালীতে অংশগ্রহন করেন ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা জনাব সরওয়ার জাহান, ফার্মসি বিভাগের প্রধান প্রফেসর মহিউদ্দিন চৌধুরী,  সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার আলী আশরাফ, রেজিস্ট্রার ডঃ মন্তাজুল ইসলাম চৌধুরী, জেনারেল এডুকেশন বিভাগের প্রধান ডঃ সৌরভ শাখাওয়াতসহ শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দ। এরপর দিবসটি পালন উপলক্ষে ইউনিভার্সিটি হল রুমে আয়োজন করা হয় বিশ্বব্যাপী  শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের ভুমিকা শীর্ষক এক বিতর্ক প্রতিযোগীতা। ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা জনাব সরওয়ার জাহান এর সভাপতিত্বে এই বিতর্ক প্রতিযোগীতার উদ্বোধন করেন দৈনিক প্রথম আলোর চট্টগ্রাম প্রধান বিশিস্ট কবি ও সাংবাদিক জনাব বিশ্বজিৎ চৌধুরী। এই সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিস্ট সাংবাদিক ও কলামিস্ট জনাব নাজিমুদ্দিন শ্যামল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার আলী আশরাফ।

এই সময় এক সংক্ষিপÍ বক্তব্যে জনাব সরওয়ার জাহান বলেন, যুক্তি ও তর্কের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করা যায়। সাদার্ন ইউনিভার্সিটি বিভিন্ন বিতর্ক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে এই বোধ জাগিয়ে তুলতে সাহায্য করে।এরপর জনাব নাজিমুদ্দীন শ্যামল তার বক্তব্যে বলেন, যুক্তিসংগত তর্কের চর্চা ও জ্ঞানের চর্চার মাধ্যমে যুব সমাজকে সামনে এগিয়ে যেতে হবে। তিনি এই আয়োজনের জন্য সাদার্স ইউনিভার্সিকে ধন্যবাদ জানান। সাংবাদিক জনাব বিশ্বজিৎ চৌধুরী তার বক্তব্যে বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য যুক্তিনির্ভর ও মুক্তবুদ্ধির চর্চা খুবই জুরুরী। তিনি তরুনদেরকে এই যুক্তি ও ন্যায়সংগত তর্কের অনুশীলনের পরামর্শ দেন। সবশেষে ইঞ্জিনিয়ার আলী আশরাফ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, শান্তিপ্রতিষ্ঠার জন্য শুধু ভালো ছাত্রছাত্রী হলে চলবে না বরং এর পাশাপাশি ভালো মানুষ ও হতে হবে। পরে বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ী ব্যাবসা প্রশাসন বিভাগ ও আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করেন ডঃ সৌরভ শাখাওয়াত। পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্ববধানে ছিলেন, জেনারেল এডুকেশন বিভাগের প্রধান ডঃ সৌরভ শাখাওয়াত ও ব্যাবসা প্রশাসন বিভাগের শিক্ষক জনাব মোঃ হাসান।

আরও পড়ুন

সর্বশেষ