রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়আইসিবি ব্যাংকের ৬ কর্মকর্তাসহ ৭ জনের কারাদণ্ড

আইসিবি ব্যাংকের ৬ কর্মকর্তাসহ ৭ জনের কারাদণ্ড

দুর্নীতি মামলায় আইসিবি ইসলামিক ব্যাংকের (সাবেক ওরিয়েন্টাল ব্যাংক) ৬ কর্মকর্তাসহ মোট ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ঢাকার আদালত। মঙ্গলবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আমিনুল ইসলাম এ দন্ডাদেশ প্রদাশ করেন।

ওরিয়েন্টাল ব্যাংকের ৬ কর্মকর্তা হলেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ হারুন, সিনিয়র অ্যাসিসটেন্ট ভা‌ইস প্রেসিডেন্ট আবুল কাশেম মোহাম্মদ উল্লাহ, সহকারী ভাইস প্রেসিডেন্ট ফজলুর রহমান, মাহমুদ হোসেন, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট কামরুল হোসেন ও উপ-ব্যবস্থাপক এনামুল হক।

সবাইকে ৭ বছর কারাদণ্ড ও ১৪ লাখ ২৮ হাজার ৫৭২ টাকা করে জরিমানা করেছে। এছাড়া অপর আসামী ব্যবসায়ী আবু বকরকে ১০ বছর কারাদণ্ড এবং ১৪ লাখ ২৮ হাজার ৫৭২ টাকা টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ