বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে মানুষ হত্যা শূন্যের কোটায় আনা হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। মঙ্গলবার বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, গত ২১ আগস্ট থেকে পাঁচ দিনব্যাপী বিজিবি ও বিএসএফ’র মহাপরিচালক পর্যায়ে সম্মেলন হয়েছে। সেখানে বাংলাদেশ ও ভারতের অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে মূল এজেন্ডা ছিল সীমান্তে মানুষ হত্যা শূন্যে নিয়ে আসা।



