বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল। রোববার রাত আটটায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে শুরু হয় এ বৈঠক। তিন সদস্য বিশিষ্ট ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ডারকিয়াস মেরি মেগেমেক।
এছাড়া বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমদ।




