রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়মোদীর সঙ্গে শিরীন শারমিনের বৈঠক মঙ্গলবার

মোদীর সঙ্গে শিরীন শারমিনের বৈঠক মঙ্গলবার

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আগামী মঙ্গলবার ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সাক্ষাৎ শেষে ভারতের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুর ১টায় তার বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

এছাড়া ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গেও বৈঠক হবে স্পিকারের। এর আগে সোমবার ভারতের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্পিকার। রোববার সন্ধ্যায় জাতীয় সংসদের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ভারতের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে রোববার সকালে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী। ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের এক্সটারনাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রিয়া রঙ্গনাথ স্পিকারকে অভ্যর্থনা জানান।

আরও পড়ুন

সর্বশেষ