ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
চাকরিচ্যুত করা হয়েছে রাষ্ট্রায়ত্ব বিশেষায়িত বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফখরুল ইসলামকে। ব্যাপক অনিয়ম ও কেলেঙ্কারীতে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশেষে এই দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশ কিছুক্ষণের মধ্যেই ব্যাংকে পাঠানো হবে বলে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, চাকরিচ্যুতির আদেশ গভর্নর স্বাক্ষর করেছেন। কিছুক্ষণের মধ্যেই তা ব্যাংকে যাবে।




