রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় একটি মামলা করা হয়েছে। মামলায় সাবেক শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের ব্যক্তিগত সহকারী ইসহাক হোসেন বাবু, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এদের বাইরে অজ্ঞাত পরিচয় ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
রবিবার সকালে বারডেমের জ্যেষ্ঠ নিরাপত্তা সুপার মো. মানিক মোল্লা বাদি হয়ে মহানগর হাকিম আদালতে এ মামলা করেন। পরে এ নিয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। রবিববার বেলা সাড়ে ১১টার দিকে মামলার বাদীর শুনানি গ্রহণ করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালত। তবে, আদেশ অপেক্ষমান রাখেন। এর আগে, সকালে বারডেম হাসপাতালের পক্ষে প্রতিষ্ঠানটির সিনিয়র নিরাপত্তা সুপারভাইজার মানিক মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।



