ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিথ্যা মামলা দিয়ে সরকার দেশকে কারাগারে পরিণত করেছে। রোববার সকালে ঠাকুরগাঁও সদরের গড়েয়া বাজারে এক পথসভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকারের দুর্নীতির কারণে দেশ পিছিয়ে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার মিথ্যা মামলা দিয়ে দেশের মানুষকে জর্জরিত করেছে। মির্জা ফখরুল বলেন, এ ফ্যাসিষ্ট সরকারের হাত থেকে রক্ষা পেতে হলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।




