শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ভারতীয় নাগরিক অতনু দত্তকে গ্রেফতার

স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ভারতীয় নাগরিক অতনু দত্তকে গ্রেফতার

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ভারতীয় নাগরিক অতনু দত্তকে মিরপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। মিরপুর থানার ওসি বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে অপরাগতা প্রকাশ করেন।
আইসিসি’র দুর্নীতিবিরোধী ও ও নিরাপত্তা ইউনিটের আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাপক ধরমবীর সিং যাদবের সাথে অতনুর কথোপকথনের তথ্য পাওয়ার দাবি করেছে র‌্যাব। অতনু ৩রা এপ্রিল বেনাপোলে আটক হয়েছিলেন। এরআগে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার সময় ২১শে মার্চ ভারত-পাকিস্তা খেলার দিনও সন্দেহবশত গোয়েন্দারা তাকে আটক করেছিলেন। তখন ধরমবীর সিং যাদবের অনুরোধে তাকে ছেড়ে দেয়া হয়েছিল। যাদব তাকে ম্যাচ ফিক্সিং বিষয়ে একজন তথ্যদাতা বলে দাবি করেছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ