শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......নবনিযুক্ত চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে অনলাইন নিউজপেপার এডিটর এসোসিয়েশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নবনিযুক্ত চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে অনলাইন নিউজপেপার এডিটর এসোসিয়েশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

DC ctg welcomeষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

নবনিযুক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সাথে চট্টগ্রাম অনলাইন নিউজপেপার এডিটর এসোসিয়েশন (কনিয়া) নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ হয়েছে।দুপুর ১২টা ৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কা্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়।সাক্ষাৎকালে তিনি এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে পরিচিত হন।এ সময় তিনি চট্টগ্রামের বিভিন্ন অনলাইন পত্রিকার খোঁজ-খবর নেন এবং যে কোন সংবাদ দ্রুত সময়ে পরিবেশন করতে পারায় অনলাইন পত্রিকাসমূহের ভূয়সী প্রশংসা করেন।সেইসাথে তিনি দল-মতের উর্ধে্ব থেকে দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

এ সময় এসোসিয়েশনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও বাংলা নববর্ষের ফুলেল শুভেচ্ছা জানান।সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কনিয়ার সভাপতি এম. আলী হোসেন (বাংলাপোষ্টবিডি),সাধারণ সম্পাদক মহাম্মদ ইয়াকুব (চিটাগং ডেইলি), সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী পরাগ (বিডিসময়২৪), সিনিয়র সহ-সভাপতি সুলাইমান মেহেদী হাসান (বিডিটাইমস৭১), ফয়েজুর রহমান চৌধুরী (আইন কন্ঠ),সহ-সাধারন সম্পাদক মোহাম্মদ হারুন-অর রশিদ (আজকের সত্য সংবাদ), প্রচার সম্পাদক মোঃ শেখ রেজাই রাব্বি (বিডিনিউজ টাইমস), শিক্ষা,সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক বাবুল উদ্দিন (টাইমস নিউজ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক- জয়নাল আবেদীন (বিডিনিউজ টাইমস), নিবার্হী সদস্য এম.কে মোমিন (গিরিদর্পণ), দপ্তর সম্পাদক এম. এ কাউসার  (গিরিদর্পণ), কে বি এম দেলোয়ার হোসাইন (বিডিটাইমস৭১)ও ইফতেখার উদ্দীন চৌধুরী প্রমূখ।

আরও পড়ুন

সর্বশেষ