রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......তারেক রহমান ‘আহাম্মক’ : তোফায়েল

তারেক রহমান ‘আহাম্মক’ : তোফায়েল

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বঙ্গবন্ধুকে অবৈধ প্রধানমন্ত্রী’ বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে  ‘আহাম্মক’ বললেন আওয়ামী লীগ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব তোফায়েল উত্তেজিত কণ্ঠে তারেককে উদ্দেশ্য করে বলেন, “আরে আহাম্মক, লেখাপড়া জানে না। তোর বাপ কি নির্বাচিত প্রতিনিধি ছিল?

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু একজন মহামানব ছিলেন। পৃথিবীতে যার কোনো তুলনা হয় না। তাকে নিয়ে একটি বাচ্চা ছেলে মন্তব্য করে। যে ছিল ক্যান্টনমেন্টে। সে কি ইলেকশান দেখেছে? তার বাবাতো বলেছে, ৭ মার্চের ভাষণ ছিল আমদের জন্য গ্রিন সিগন্যাল। তাদের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের ইতিহাস বিকৃত করা। যার নাম উচ্চারণ করলে সারা বিশ্ব মাথা নত করে, সেখানে তারেকের মতো একটা বাচ্চা ছেলে বেয়াদবি করে। বেয়াদবিরও একটা সীমা থাকা উচিৎ। যে একজন পলাতক আসামি টেলিভিশন তার কথা বড় করে দেখায়। কী শান শওকত! সে এতো টাকা কোথায় পায়? আরে আহাম্মক।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছেলে তারেক গত ৮ এপ্রিল লন্ডনে এক অনুষ্ঠানে বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু ছিলেন দেশের প্রথম ‘অবৈধ প্রধানমন্ত্রী’। এই বক্তব্যের আগে গত ২৫ মার্চ সেখানে আরেকটি অনুষ্ঠানে তারেক বলেছিলেন, জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ‘প্রথম রাষ্ট্রপতি’। তারেকের ওই বক্তব্য নিয়েও সংসদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল।

তোফায়েল আহমদ বলেন, ‘যাঁর নামে গোটা বিশ্বের কাছে বাংলাদেশ পরিচিত হয়, ওরা তাঁকে ছোটো করতে চায়। ওরা ইতিহাসের পাতায় থাকবে না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবেন।’

আরও পড়ুন

সর্বশেষ