রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়নির্বাচন কমিশনার মোবারককে হত্যার হুমকি

নির্বাচন কমিশনার মোবারককে হত্যার হুমকি

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আবদুল মোবারককে অজ্ঞাত টেলিফোন নম্বর থেকে হত্যার হুমকি দেয়া হয়েছে। রোববার দুপুরে তাকে হত্যার হুমকি দেয়া হয় ওই টেলিফোন থেকে। এ বিষয়ে বিকালে শেরে বাংলানগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। হুমকির বিষয়ে জানতে চাইলে আবদুল মোবারক বলেন, অজ্ঞাত নম্বর থেকে আমাকে হুমকি দেয়া হয়েছে। তবে আল্লাই আমাকে রক্ষা করবেন।

ইসি সূত্র জানায়, দুপুরে অন্য কমিশনারদের নিয়ে বৈঠক করার সময় অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। ওই ফোন থেকে বলা হয় আমি তোমার জম। তোমার হায়াৎ নির্ধারিত হয়ে গিয়েছে। শিগগির তোমার স্ত্রী বিধবা হবে। এর পর তিনি বিষয়টি অন্য কমিশনারদের জানালে তারা জিডি করার পরামর্শ দেন। বিকালে কমিশনার মোবারকের একান্ত সচিব আলমগীর হোসেন থানায় জিডি করেন।

আরও পড়ুন

সর্বশেষ