রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......কর্মকর্তাদের অদক্ষতার কারণেই দুদক ব্যর্থ: আইনমন্ত্রী

কর্মকর্তাদের অদক্ষতার কারণেই দুদক ব্যর্থ: আইনমন্ত্রী

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, কর্মকর্তাদের অদক্ষতা ও অনুসন্ধানে অস্বচ্ছতার কারণেই আসল ঘটনা প্রমাণ করতে দুর্নীতি দমন কমিশন ব্যর্থ হচ্ছে। রোববার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুদকের ব্যর্থতা আইনের জন্য নয়। অনুসন্ধান ও তদন্তের মধ্যে যদি স্বচ্ছতা থাকে তাহলে দুদক আইনের মধ্যে থেকেই আসল ঘটনা  প্রমাণ করা সম্ভব হবে। আর এর অভাবেই কিছু মামলা প্রমাণের ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে।

আইনমন্ত্রী বলেন, দুদক আইন আদালতের মাধ্যমে পরিশুদ্ধ হয়ে একটি আদর্শ আইনে পরিণত হয়েছে। যে কেউ আইনের মধ্য থেকে অনুসন্ধান ও তদন্ত করলে কোন ফাঁক ফোকর থাকার কথা নয়। দুদক কর্মকর্তাদের আরো দক্ষ হওয়ার তাগিদ দিয়ে আনিসুল হক বলেন, দুদকের কর্মকর্তারা হচ্ছেন ফ্যাক্ট ফাইন্ডিং এর আসল লোক। আইনের মধ্যে থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ করলে ব্যর্থ হওয়ার কথা নয়।

আরও পড়ুন

সর্বশেষ