ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজিরা দেবেন। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট ছানাউল্লাহ মিয়া মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন।
খালেদা জিয়ার ওপর আইনজীবী ও বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বুধবার মামলার ডেট আছে। ম্যাডাম (খালেদা জিয়া) আদালতে হাজিরা দিতে পারেন। এর আগে এ দুই মামলায় বেশ কয়েক দফা আদালতে হাজির হতে সময়ের আবেদন করেন খালেদা জিয়া।




