শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে ট্রেন-হিউম্যান হলার সংঘর্ষে নিহত ৪, আহত ১০

চট্টগ্রামে ট্রেন-হিউম্যান হলার সংঘর্ষে নিহত ৪, আহত ১০

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

চট্টগ্রামের চান্দগাঁও থানার জালালহিটারে বাহির সিগন্যাল এলাকায় মঙ্গলবার ট্রেনের ধাক্কায় মিনিবাস ধুমরেমুচরে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যান। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আবদুর রউফ বলেন, ট্রেনটি দোহাজারী থেকে ষোলশহর রেলস্টেশনের ক্রসিংয়ে গাড়িটি ধাক্কা দেয়। এ ঘটনায় ৪ সদস্যের ২টি তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। আর তদন্ত রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। মিনিবাসের (রাইডার) চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ষোলশহর-দোহাজারী রেলপথের বাহির সিগন্যাল রেল ক্রসিংয়ের সিগন্যাল অমান্য করে রেল আসার সময় চালক বিটের উপর গাড়ি তুলে দিলে ট্রেনের ধাক্কায় ধুমরেমুচরে যায় রাইডারটি। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ৪ নারী শ্রমিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে আনার পথেই তারা মারা যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রীরা অভিযোগ করেন, গাড়ির চালকের কানে হেডফোন লাগিয়ে অসর্তকভাবে গাড়ি চালাচ্ছিল। জানা গেছে, নিহত ও আহতরা বেইস টক্সেটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিক। তবে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুন

সর্বশেষ