শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়আমার মামলা কেন শেষ হয় না? : এরশাদ

আমার মামলা কেন শেষ হয় না? : এরশাদ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমার প্রশ্ন, আমার মামলা কেন শেষ হয় না? আমি পাঁচ বছর জেলে ছিলাম। ২৩টি মামলা হয়েছিল। এখনো আমার মামলা শেষ হয়নি। রাজধানীর বনানীতে মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যালয় ‘রজনীগন্ধা’তে এক বৈঠকে এ কথা বলেন এরশাদ।

এরশাদ নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘প্রেসিডিয়াম সদস্যদের দলে তেমন কোনো কনট্রিবিউশন নাই। আমি নিঃস্ব, আমি রিক্ত। তোমাদের দুঃখ তোমরা নির্বাচনে প্রার্থী হতে পারনি। আর আমি তো সব হারিয়েছি। এর পরও আমি বেঁচে আছি। আমি যত দিন আছি তোমাদের সঙ্গেই আছি। তোমরা আমার নির্দেশ মান্য করেছ। আমি পিতা হিসেবে গর্বিত।’

তিনি বলেন, আমি কেন নির্বাচনে যাইনি, তোমরা এক দিন তা বুঝবে। এটাই ইতিহাস হবে। ইতিহাসই এর উত্তর দেবে। তিনি বলেন, আমি প্রতিটি মুহূর্তে, সেকেন্ডে জ্বালা-যন্ত্রণায় ভুগি। তবে আমি গর্বিত, আমার নির্দেশে তোমরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছ। তোমরা আমার বাধ্য সন্তান। আর যারা করেনি তারা আমার অবাধ্য সন্তান। তোমরা সরকারের কোন কোন গুরুত্বপূর্ণ কাজে লাগতে পার। আমায় বল। আমি তোমাদের দেখব।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম, মীর আব্দুস সবুর আসুদ, যুগ্ম মহাসচিব জহিরুল ইসলাম জহির, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, উত্তরের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাবুল, টাঙ্গাইল জেলা জাপার সভাপতি আব্দুস সালাম চাকলাদারসহ সারা দেশের প্রায় শতাধিক মনোনয়ন প্রত্যাহারকারী নেতা।

আরও পড়ুন

সর্বশেষ