রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে ৫০ হাজার পুলিশ নিয়োগ: মির্জা ফখরুল

বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে ৫০ হাজার পুলিশ নিয়োগ: মির্জা ফখরুল

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে বর্তমান সরকার আরও ৫০ হাজার পুলিশ নিয়োগের ঘোষণা দিয়েছে। বিকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৮ম কারাবন্দি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন আরও ৫০ হাজার পুলিশ নিয়োগ দেবেন। তিনি এই পুলিশকে ব্যবহার করবেন বিরোধী দল দমনে। গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতেই পুলিশ নিয়োগ দিচ্ছে সরকার। ফখরুল বলেন, দেশ আজ গভীর সংকটে। স্বাধীনতার পর আর কখনোই এমন সংকটে পড়েনি। ক্ষমতাসীন আওয়ামী লীগ অক্টোপাসের মতো গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে।

আলোচনায় সভায় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক খন্দকার মোস্তাহিদুর রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল হক নাসির প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন

সর্বশেষ