রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয় শেখ হাসিনা জনগণ নয়, ভারতকে ক্ষমতার উৎস হিসেবে মনে করেন :...

শেখ হাসিনা জনগণ নয়, ভারতকে ক্ষমতার উৎস হিসেবে মনে করেন : গয়েশ্বর

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

শেখ হাসিনা ভারতকে ক্ষমতার উৎস মনে করেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডেমোক্রেটিক মুভমেন্ট নামের একটি সংগঠনের উদ্যোগে তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে ‘১/১১ এর প্রেক্ষাপটে আজকের বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ হাসিনা জনগণ নয়, ভারতকে ক্ষমতার উৎস হিসেবে মনে করেন। ৫ জানুয়ারি নির্বাচনের ফলে গণতন্ত্রের সংজ্ঞার পরিবর্তন হয়েছে। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের সংজ্ঞায় ফিরে আসতে হবে।

১/১১ এর আন্দোলনে বিএনপির তৃণমূলের নেতারা সফলভাবে মোকাবেলা করেছেন উল্লেখ করে তিনি বলেন, যারা খালেদা জিয়া এবং তারেক রহমানকে কখনও দেখেনি তারাই বুক টান করে আন্দোলন চালিয়ে গেছেন। কোনো জাতীয় নেতা ১/১১ মোকাবেলা করেননি। বন্দি গণতন্ত্রকে মুক্ত করতে হলে তৃণমূলকে এগিয়ে নিতে হবে। এজন্য সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

গয়েশ্বর বলেন, বিএনপির মধ্য দুর্বলতা আছে। আর তা হলো অপরাধীকে ক্ষমা করে পুরষ্কৃত করা। এতে তৃণমূল নেতা-কর্মীরা হতাশ হয়। সম্প্রতি আন্দোলন থেকে শিক্ষা নিতে হবে। বারবার ভূল করলে ক্ষমা করা যাবে না।

বিএনপি ভাঙার চেষ্টা ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ গাবতলীর গরুর হাটের মতো চড়া মূল্যেও বিএনপির নেতা-কর্মীদের কিনতে পারেনি। গোপনে কিছু বিক্রি হলেও দল ভাঙতে পারেনি। বরং খালেদা জিয়া সফল হয়েছেন। তিনি জাতীয় পার্টিকে ভেঙে দুই ভাগ করেছেন। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রাজধানীতে আন্দোলন জোড়ালো না হলেও সারাদেশে তৃণমূলের নেতারা সফলভাবে আন্দোলন করেছেন।

অনুষ্ঠানের প্রধান আলোচক কেন্দ্রীয় যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এপর্যন্ত বিভিন্ন দেশের ১১৮ টি চুক্তি হয়েছে। এরমধ্যে চার ভাগের তিন ভাগই ভারতের সঙ্গে হয়েছে। সবগুলোই আমাদের দেশের বিরুদ্ধে। সংগঠনের উপদেষ্টা শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য কবির মুরাদ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাছের রহমতউল্লাহ ও আজিজুল হাই সোহাগ বক্তব্য দেন। –

আরও পড়ুন

সর্বশেষ