ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বাংলাদেশের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আজ নিজের পায়ে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করেছে। শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটে ঐতিহাসিক ৭ মার্চে উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামীলীগ আয়োজিত জনসভায় দেওয়া ভাষণের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা ক্ষমতায় এসে বিদ্যুতেদর উৎপাদন ৩ হাজার ২০ মেগাওয়াটে উন্নিত করেছি। বিশ্বমন্দা সত্ত্বেও মাথাপিছু আয় ১১৪৫ মার্কিন ডলারে বুদ্ধি করেছি। রিজার্ভ ১.৬ বিলিয়ন হয়েছে, ২০১৩ সাল পর্যন্ত ১৯.০৫ ভাগ বিনিয়োগ বেড়েছে। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোটের বিভিন্ন অপকর্ম তুলে ধরে বলেন, তারা ক্ষমতায় এসে শুধু দুর্নীতি, লুণ্ঠন, হত্যা, নির্যাতনসহ বিভিন্ অপকর্ম করেছে।
এর আগে বিকেল ৪টার ৩৫ মিনিটের দিকে সোহরাওয়ার্দী উদ্যোনের সমাবেশ স্থলে উপস্থিত হন তিনি। এসময় দলীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগারে তাকে স্বাগত জানান। বিকেল ৩ টা ৫ মিনিটে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে এ সমাবেশ শুরু হয়।
এরপর একে একে বক্তব্য রাখেন- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুল-উল আলম হানিফ, উপদেষ্টা মণ্ডলির সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মহানগর আওয়মী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।
সভা পরিচালনা করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। সমাবেশ উপলক্ষে সকাল থেকেই রাজধানী বিভিন্ন ওয়ার্ড ও এর আশপাশের এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে উপস্থিত হন। সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশে কঠোর নিরাপত্তা বেষ্টনি দিয়ে রাখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।




