রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়গণতন্ত্রের অগ্রযাত্রা রক্ষায় পুলিশ বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাহসী ভূমিকা রাখায়...

গণতন্ত্রের অগ্রযাত্রা রক্ষায় পুলিশ বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাহসী ভূমিকা রাখায় ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

গণতন্ত্রের অগ্রযাত্রা রক্ষায় পুলিশ বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাহসী ভূমিকা রাখায় ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ ও অপরাধের সঙ্গে হাত মেলালে যে পর্যায়ের ব্যক্তিই হোক তাদের রেহাই দেয়া হবে না। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানে রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশে তিনি এ কথা বলেন।
এর আগে সকাল সাড়ে ৮টায় রাজারবাগ পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য কুজকাওয়াজে সালাম গ্রহণের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।পুলিশ সমাবেশে প্রধানমন্ত্রী সেবার মনোভাব নিয়ে কাজ করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছে বলেন, জঙ্গিবাদ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। পরে বিশেষ অবদান রাখার জন্য এ বছর ১০৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেয়া হয়। প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের মধ্যে ৪ ধরনের পদক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা), প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম-সেবা) বিতরণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ