রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না : তোফায়েল আহমেদ

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না : তোফায়েল আহমেদ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আপনি যে স্বপ্ন দেখেন সে স্বপ্ন সংশোধন করে নেন। এ স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে গার্মেন্ট অ্যাক্সেসরিজ প্যাকেজিং মেশিনারি ফেব্রিকস অ্যান্ড টেকনলোজি ট্রেড শো অ্যান্ড সিম্পোজিয়াম (গ্যাপেক্সপো) ২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, আগামী নির্বাচনও সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে।

রাজবাড়ী জনসভায় বিএনপি চেয়ারপারসনের এমন বক্তব্যের জবাবে তোফায়েল বলেন, আন্দোলনের নামে হরতালের মতো কর্মসূচি দেবেন না। এ ধরনের কর্মসূচি দিলে সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।

আরও পড়ুন

সর্বশেষ