যশোর প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৫টি স্বর্ণের বারসহ তুহিন (২২) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে স্বর্ণের বারসহ ওই যুবককে আটক করা হয়। তিনি পুটখালী গ্রামের শওকত আলীর ছেলে।
খুলনা ২৩ বিজিবির কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টায় ভারত সংলগ্ন পুটখালী থেকে তুহিনকে ১৫টি স্বর্ণের বারসহ (১ কেজি ৮শ গ্রাম) আটক করা হয়। স্বর্ণগুলো ভারতে পাচারের জন্য নিয়ে আসা হয়েছিল। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।




