শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......তিন পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা

তিন পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

থানা অভ্যন্তরে নির্যাতন করে হত্যার অভিযোগ এনে রাজধানীর পল্লবী থানার ৩ এসআইসহ ৪ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে রাজধানীর পল্লবী থানার এসআই জাহিদুর রহমান খান, আব্দুল বাতেন ও শোভন কুমার সাহা এবং পুলিশের র্সোস সুমনকে।

বুধবার বাংলাদেশ লিগাল ট্রাস্ট অ্যান্ড সার্ভিস (ব্লাস্ট) বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করে।একই ঘটনায় ইতোপূর্বে পল্লবী থানায় দায়ের হওয়া হত্যা মামলার সঙ্গে একত্রে তদন্ত করার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত।

মামলার এজাহার থেকে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি পল্লবী থানা এলাকায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে কিছু তরুণ হৈচৈ করলে কর্তব্যরত পুলিশের এসআই জাহিদ, শোভন ও বাতেন জনি নামের এক যুবককে ধরে নিয়ে থানায় বেদম নির্যাতন করেন। ফলে জনি মারা যান। একই ঘটনায় গত ৯ ফেব্রুয়ারি নিহত জনির বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ