ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তে (জাবি) চাঁদাবাজিকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার দুপুরে মীর মশাররফ হোসেন (এমএইচ) হলের ছাত্ররা একটি খাবার দোকানে টাকা না দিয়ে খাওয়ার খান। এসময় সালাম বরকত হলের কর্মীরা বাধা দিলে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ছাত্রদের বিষয়টি নিয়ে বৈঠক করলেও কোনো সুরাহা হয়নি। তারপরই বিকেল ৩টার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় হলের ৭ জন আহত হন।
দ্বিতীয় দফায় বিকেল সোয়া ৪টার দিকে আবারও সংঘর্ষ শুর হয়। এসময় একজন গুলিবিদ্ধসহ ৩ জন আহত হন।
গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মীর নাম নেহাল। তিনি ৪১তম ব্যাচের ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্র। তার পায়ে গুলি লেগেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।




