ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
জাতীয় প্রেসক্লাবের সামনের একটি প্রাইভেটকার থেকে ১০০টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে র্যাব। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে র্যাব তল্লাশি চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এটিএম হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন প্রায় ১১ কেজি। এসময় একটি সাদা প্রাইভেটকারও আটক করা হয়েছে।




