রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......শাহজালাল-শাহপরাণ মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

শাহজালাল-শাহপরাণ মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

শাহজালাল ও শাহপরাণ (র.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সিলেট এসে পৌঁছেছেন।

শুক্রবার বিকেল তিনটার পরে প্রথমে শাহজালাল ও পরে সাড়ে তিনটার দিকে শাহপরাণ (র.) মাজার জিয়ারত করেন। এরপর তিনি সিলেট বিভাগীয় স্টেডিয়াম উদ্বোধন ও স্টেডিয়ামের সামনের অংশে একটি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।

এর আগে বেলা সোয়া ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে তাকে বহনকারী একটি বিশেষ বিমান। এরপর কড়া নিরাপত্তায় সেখান থেকে সিলেট সার্কিট হাউজে যান।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী সঙ্গে তিনি ছাড়াও রয়েছেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নানসহ কেন্দ্রীয় ও সিলেট আওয়ামী লীগ নেতারা।

আরও পড়ুন

সর্বশেষ