স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
তামিমের পর এবার এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন মাশরাফি। দীর্ঘদিনের পরিচিত সেই ইনজুরিই তাকে আবার দলের বাইরে ঠেলে দিয়েছে।
জাতীয় দল থেকে মাশরাফির বাদ পড়া টাইগারদের জন্য দুঃসংবাদ হয়েই আসল। কেননা তামিম ইতিমধ্যে সিরিজ থেকে বাইরে আছেন, সাকিবকে পাওয়া যাচ্ছে না আরো এক ম্যাচ। এদিকে আবার মুশফিকুর রহিমেরও ইনজুরি সমস্যা রয়েছে। অধিনায়ক আফগানিস্তানের বিপক্ষে খেলত পারবেন কি না তা জানতে অপক্ষো করতে হবে আগামীকাল সকাল পর্যন্ত।
বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানিয়েছেন, মাশরাফির পরিবর্তে দলে আসতে পারেন শফিউল ইসলাম।




