শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়প্রশাসন নিরপেক্ষ না হলে সব উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী...

প্রশাসন নিরপেক্ষ না হলে সব উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হতো

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

প্রশাসন নিরপেক্ষ না হলে সব উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হতো বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ২১ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। বাংলাদেশ কৃষকলীগ এ সভার আয়োজন করে।

দ্বিতীয় দফা নির্বাচনে আ.লীগের ভরাডুবির কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, উপজেলা নির্বাচন জাতীয় নিবার্চনের মতো দলীয়ভাবে হয় না। স্থানীয় মানুষ দল নয়, ব্যক্তি দেখে ভোট দেয়।

একক প্রার্থী না থাকায় কি আ.লীগের ভরাডুবি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আ.লীগ নেত্রী একক প্রার্থী দিতে চিঠি দিয়েছেন। যেখানে আ.লীগ একক প্রার্থী দেওয়া হয়েছে সেখানে জয়ী হয়েছে। যেখানে দেওয়া হয়নি সেখানে জয়ী হয়নি।

বিএনপি নীতিবান রাজনৈতিক দল নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপি নীতিবান রাজনৈতিক দল নয়। ক্ষমতাসীন দলের অধীনে বিএনপি অংশগ্রহণ প্রমাণ করে নিবার্চন নিরপেক্ষ হয়েছে। জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলেও তার প্রমাণ পেত।

বিএনপিকে উদ্দেশ্য করে তোফায়েল বলেন, একদিকে বিএনপি বিজয়ী হয়, অন্যদিকে প্রতিদিন প্রেস কনফারেন্স করে নির্বাচনে কারচুপি করা হচ্ছে দাবি করে বিএনপি।

হেরে যাওয়ার আগ পর্যন্ত বিএনপি কিভাবে এত মিথ্যা বলে তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। আ.লীগের পাঁচ বছরে ইউনিয়ন থেকে শুরু করে সব নির্বাচন নিরপেক্ষ হয়েছে বলে দাবি করেন তিনি।

উপজেলা নির্বাচনে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ ছিল উল্লেখ করে তিনি বলেন, প্রশাসন নিরপেক্ষ না থাকলে বিএনপির কোনো প্রার্থী বিজয়ী হতো না। বিএনপি শাসনামলে ইউনিয়ন নিবার্চনে আ.লীগ প্রার্থীদের অংশগ্রহণ করতে দেয়নি।

বিএনপি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করে ভুল করেছে উল্লেখ করে তোফায়েল বলেন, বিএনপির উপজেলা নির্বাচনে অংশগ্রহণ প্রমাণ করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করে তারা ভুল করেছে।

শিবিরকে আর্ন্তজাতিক সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে মন্ত্রী বলেন, শিবির বাংলাদেশসহ অনেক দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

বিএনপি নেত্রীকে সন্ত্রাসী জামায়াত-শিবিরের সঙ্গ ত্যাগ কর‍ার পরামর্শ দিয়ে স্বীকৃত একটি সন্ত্রাসী গোষ্ঠীর সাথে বিএনপি নেত্রী কিভাবে ঐক্য রাখে বলেও প্রশ্ন করেন তোফায়েল।

সংগঠনের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেকান্দার সামছুল হক, সহ দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ