শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদখেলার সময়সাকিবের শাস্তি বহাল

সাকিবের শাস্তি বহাল

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে চলাকালে ড্রেসিংরুমে সাকিব আল হাসান লাইভ ক্যামেরার সামনে অশোভন অঙ্গভঙ্গি করায় তিন লাখ জরিমানাসহ তিন ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটির আরোপিত এই শাস্তি অনুযায়ী এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচ খেলতে পারবেন না তিনি। কিন্তু তার শাস্তি কমিয়ে দিতে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে আবেদন করেছিলেন দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও কোচ শেন জার্গেনসেন।

সোমবার এই আবেদনের প্রতিক্রিয়া জানিয়েছে বোর্ড। দলের অনুরোধে ইতিবাচক সাড়া দেয়নি বিসিবি। এই আবেদন বাতিল করে দিয়েছে তারা। এতে করে তিন ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি বহাল থাকল বাঁহাতি অলরাউন্ডারের।

মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, বোর্ড তাদের সিদ্ধান্তে অটল। সাকিবের সিদ্ধান্ত কমানো বা প্রত্যাহার করার কোনো সম্ভাবনা নেই।

এর আগে এশিয়া কাপ দলে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো তারকাকে ছাড়াই দল ঘোষণা করেন নির্বাচকরা। এতে করে দলের শক্তি যে কিছুটা কমে এসেছে তাতে কোনো সন্দেহ নেই। এমনটা বুঝেই সাকিবকে শুরু থেকে ফিরে পাওয়ার উদ্যোগ নেয় দল। কিন্তু তাদের হতাশ করল বিসিবি।

২৬ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ ও ১ মার্চ আফগানিস্তানের বিপক্ষে দলে পাওয়া যাবে না সাকিবকে। পরের ম্যাচে নামবেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ