সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়নির্বাচনকে সামনে রেখে ক্রসফায়ারের নাটক সাজানো হচ্ছে: রিজভী

নির্বাচনকে সামনে রেখে ক্রসফায়ারের নাটক সাজানো হচ্ছে: রিজভী

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন,উপজেলা নির্বাচনের আগে জেমএবি সদস্যদের ছিনতাই ও গ্রেপ্তারের পর ক্রসফায়ারের নাটক সাজানো হচ্ছে। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির নেতৃত্বাধীন বিগত চারদলীয় জোট সরকারের আমলে জেএমবির বিরুদ্ধে অভিযান চালিয়ে জঙ্গিদের গ্রেপ্তার করে শাস্তি দেয়া হয়েছিল। কিন্তু এরা এতদিন কোথায় ছিল? নির্বাচনকে সামনে রেখে এসব ঘটনা সাজানো হচ্ছে।

নির্বাচনের ফল সরকারের পক্ষে নিতেই বিএনপির নেতাদের গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ করে রিজভী আহমেদ বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি মেয়র  মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৪৫ জনের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে।

রিজভী বলেন, ২৭ ফেব্রুয়ারি যেসব এলাকায় উপজেলা নিবার্চন হতে যাচ্ছে সেখানে পুলিশ, সরকারের সন্ত্রাসী বাহিনী দাবড়িয়ে বেড়াচ্ছে এবং ১৯ দল সমর্থিত প্রার্থীদের বাড়িতে হামলা চালানো হচ্ছে। প্রার্থীরা কেউ বাড়িতে থাকতে পারছেন না। অত্যাচার-নির্যাতন বন্ধ না করলে আমাদের কাছে প্রতিটি আঘাতের হিসাব রাখা হচ্ছে। জনগণ এসব আঘাত ফিরিয়ে দেবে।

আরও পড়ুন

সর্বশেষ