শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদটপআইটেম গানে খোলামেলা অসিন

আইটেম গানে খোলামেলা অসিন

বিনোদন  ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

দীর্ঘ সময় ধরে কোন ছবি মুক্তি পাচ্ছে না অল্প সময়ে বলিউডে সফলতা পাওয়া অভিনেত্রী অসিনের। খুব বেছে বেছে কাজ করার ফলেই এ রকমটা হয়েছে। গত বছর তিনটি ছবির কাজ ফিরিয়ে দিয়েছেন এ অভিনেত্রী । আর এ তিনটি ছবিতেই তার বিপরীতে ছিলেন অক্ষয় কুমার। তবে অক্ষয়ের জন্য নয়, চরিত্র পছন্দ না হওয়ায় ছবিগুলো করতে রাজি হননি তিনি। এদিকে ‘হাউসফুল-২’ ছবিতে প্রথমবারের মতো খোলামেলা হয়ে আসা অসিন ভক্তদের জন্য সুখবর হলো চলতি বছর ছবিশূন্য থাকছেন না তিনি। বেশ কয়েকটি ছবিতেই এ বছর দেখা যাবে তাকে। সাজিদ খানের ‘হাউসফুল-৩’ হচ্ছে তার অন্যতম। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে এখানে অভিনয় করছেন তিনি। ছবিতে তাকে দেখা যাবে অক্ষয় কুমারের বিপরীতেই। এ ছবিতেও আগের অভিনেতা-অভিনেত্রীরাই থাকবেন। এদিকে নতুন খবর হচ্ছে ‘হাউসফুল-৩’-এ শুধু অভিনয় নয়, একটি আইটেম গানেও পারফর্ম করতে যাচ্ছেন তিনি। এটি হবে অসিনের প্রথম আইটেম গান। এ আইটেম গানে বেশ খোলামেলা হয়ে হাজির হবেন তিনি। মিনি স্কার্ট ও ছোট গাউন পরে এখানে ক্যামেরাবন্দি হবেন তিনি। গানটির কোরিওগ্রাাফি করছেন গণেশ আচার্য্য। এরই মধ্যে ‘হাউসফুল-৩’ ছবির কাজ অনেকখানি শেষ হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই এ আইটেম গানটির শুটিং হতে যাচ্ছে। এ গানে পারফর্মের জন্য এরই মধ্যে পাঁচ কেজি ওজন কমিয়েছেন অসিন। প্রতিদিনই এখন অংশ নিচ্ছেন গানটির নাচের রিহার্সেলে। প্রথম আইটেম গান নিয়ে বেশ উত্তেজিত তিনি। এ বিষয়ে অসিন বলেন, আমি প্রথমে ভেবেছিলাম আইটেম গানে কখনও কাজ করবো না। কিন্তু যখন সাজিদ খান আমাকে এর আয়োজনের কথা বললেন তখন রাজি হলাম। অনেক ভিন্নধর্মী সেট তৈরির মাধ্যমে এর শুটিং হবে। আবেদনময়ী রূপেই এখানে উপস্থাপিত হবো আমি। আশা করছি সবার ভাল লাগবে।

আরও পড়ুন

সর্বশেষ