ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
আগামী নভেম্বরে ১৮তম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হবে নেপালের রাজধানী কাঠমুন্ডুতে। বৃহস্পতিবার মালদ্বীপে সার্কভুক্ত দেশসমূহের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নেপালের পররাষ্ট্র সচিব সঙ্কর বৈরাগী জানান, ১৮তম সার্ক সম্মেলন নেপালে অনুষ্ঠিত হওয়ার জন্য তারা আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নেপালে ১৯৮৭ সালে তৃতীয় সার্ক সম্মেলন ও ২০০২ সালে ১১তম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশটিতে তৃতীয়বারের মতো সার্ক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সঙ্কর বৈরাগী জানান, নভেম্বরের কতো তারিখে এ সম্মেলন অনুষ্ঠিত হবে তা সার্কের সদস্য দেশগুলোর সঙ্গে কথা বলে ঠিক করা হবে।




