স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
আইসিসির আমুল পাল্টে ফেলতে তিন প্রভাবশালী বোর্ডের বিতর্কিত খসড়া প্রস্তাব অন্যান্য দেশের প্রবল বিরোধিতার মুখে ভোটাভুটির জন্য সভায় ওঠানো হয়নি। দুবাইতে মঙ্গলবার আইসিসির ছয় ঘণ্টারও বেশি সময় ধরে চলা সভায় এ নিয়ে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে তর্ক-বিতর্কের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।
আগামী মাসে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের তৈরি করা এই খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) ইংল্যান্ড,অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে সিন্ডিকেট এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয় বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সারা দেশ জুড়ে এ নিয়ে ব্যাপক আন্দোলন হয়ে যাচ্ছে।




