শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত

ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও তার মৃত্যুজনিত কারণে মনোনয়ন সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হক।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ আসন থেকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মোট পাঁচবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন এবং প্রতিবারই বিপুল ভোটে জয়ী হন।

গত ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তিনি গত ২৩ নভেম্বর থেকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আরও পড়ুন

সর্বশেষ