শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম–১৪ আসনে বিএনপি প্রার্থী জসিমের মনোনয়ন স্থগিত

চট্টগ্রাম–১৪ আসনে বিএনপি প্রার্থী জসিমের মনোনয়ন স্থগিত

চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদ জসিমের মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে। ঋণ খেলাপি হওয়ার অভিযোগে তার মনোনয়ন স্থগিত করা হয়।

৪ জানুয়ারি সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন এ ঘোষণা দেন।

রিটার্নিং অফিস সূত্র জানা যায়,  প্রার্থীর ব্যাংক ঋণ সংক্রান্ত তথ্য নিয়ে অস্পষ্টতা ও জটিলতা দেখা দেওয়ায় তাৎক্ষণিকভাবে মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। জসিম উদ্দিন আহমেদ জসিমের ঋণ খেলাপি সংক্রান্ত বিষয়টি পুনরায় যাচাই-বাছাই করে আজ বিকেল ৪টায় চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে এবং চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ