শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......যৌথবাহিনীর অভিযান চলবে ১১ জেলায়

যৌথবাহিনীর অভিযান চলবে ১১ জেলায়

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

সহিংসতা ঠেকাতে দেশের ১১টি জেলায় যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। জামায়াত-শিবির অধ্যুষিত হিসেবে পরিচিত এই ১১ জেলায় সহিংসতায় মদদ ও অর্থদাতাদের চিহ্নিত করার দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাব ও পুলিশ বলছে, প্রয়োজন পড়লে অভিযান চলবে রাজধানীতেও। যুদ্ধাপরাধীর বিচার আর সরকার বিরোধী আন্দোলন কেন্দ্র করে সহিংসতা অনেকটা স্থায়ী রূপ নেয় সাতক্ষীরা ও লক্ষীপুরে। হামলার ভয়ে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকরা অনেকে বাড়ি ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এমন পরিস্থিতিতে গত রোববার মধ্যরাত থেকে লক্ষ্মীপুর ও সাতক্ষীরায় চলছে যৌথবাহিনীর অভিযান।

র‌্যাব বলছে এরকম মোট ১১টি জেলা তারা চিহ্নিত করে অভিযান অব্যাহত রাখার সিদ্বান্ত নিয়েছেন। অন্য জেলাগুলো হলো- লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ , কক্সবাজার, রাজশাহী, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, ফেনী, নোয়াখালী। প্রয়োজনে রাজধানীতেও যৌথ অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর।

সংশ্লিষ্টদের দাবি, সহিংসতার নেপথ্যের উস্কানিদাদের দমন করাই এবারের অভিযানের মূল লক্ষ্য। তবে অভিযানের সময় বিভিন্ন স্থানে বাড়ি-ঘর ভাঙচুর, সম্পত্তি বিনষ্ট ও বিরোধীদের ওপর নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন

সর্বশেষ